1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫বিকেল ৪৩০মিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি ইউনিয়নের ঐতিহাসিক বান্দাইখাড়া বধ্যভূমি থেকে শুরু হয়ে সিদ্ধসড়ির মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।র‍্যালিতে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের আগমনকে স্বাগত জানান।র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের আগমন দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় জনগণের মাঝেও এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি