1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস. এম. রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রোববার বিকেলে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় রেজু বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আত্রাই-রাণীনগরের মানুষ বিএনপির নেতৃত্বের ওপর আস্থাশীল বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শেখ মো. আলাউল ইসলাম মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুশৃঙ্খল পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি