1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়া-৪ আসনে সাবেক এমপি মোশারফ হোসেনের মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ২৯শে ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৪টায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম পৌর কৃষক দলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত প্রমুখ। এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা নির্বাচন কমিশন ঘোষিত প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা যথাযথ মেনে চলার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি