1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী (শনিবার) সকাল ১০ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওই সময় উপস্থিত ছিলেন মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ডা. শাইখ আহম্মেদ রিংকু, গাবতলী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম, আনসার-হোসনেয়ারা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সাবেক সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, ডা. মোঃ হুমায়ুন কবির, ডা. মোঃ বায়জিদ হোসেন, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাবেক প্রধান শিক্ষক খালেছুর রহমান, প্রভাষক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক আবু শাহিন, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকৃতদের মধ্য থেকে ১জন ট্যালেন্টপুল ও ৪জন সাধারণ গ্রেডসহ মোট ৫জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

মনসুর রহমান ও জায়েদা বেগম দম্পতির কনিষ্টপুত্র ডা. শাইখ আহম্মেদ রিংকু বলেন, বাবা-মায়ের স্মৃতি ধারণ করার লক্ষ্যেই আমরা এই শিক্ষাবৃত্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের আলোকিত করতে আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি