1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় ইঁদুরের উপদ্রব আর পচন রোগে নষ্ট হচ্ছে আমন ধান দুশ্চিন্তায় কৃষকেরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় এবার আমন মৌসুমে দেখা দিয়েছে ভয়াবহ ইঁদুরের উপদ্রব ও পচন রোগের প্রাদুর্ভাব। ফলে মাঠের পর মাঠে ধানগাছ নষ্ট হয়ে যাচ্ছে,এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলা সহ বিভিন্ন গ্রামের কৃষকেরা জানাচ্ছেন, ধানগাছ যখন শীষ ধরতে শুরু করেছে, ঠিক তখনই ইঁদুরের আক্রমণ বেড়ে গেছে। দিনে মাঠে কিছু না দেখা গেলেও রাতে ইঁদুর গাছ কেটে ফেলে দিচ্ছে, অনেক জায়গায় পুরো জমি জুড়ে ক্ষতি দেখা যাচ্ছে।

এদিকে, ইঁদুরের পাশাপাশি ধানগাছে ছত্রাকজনিত পচন রোগও ছড়িয়ে পড়েছে। অনেক কৃষক অভিযোগ করেছেন, সার ও কীটনাশক ব্যবহারের পরও রোগের প্রকোপ কমছে না। গাছের গোড়া থেকে পচন ধরে শীষ শুকিয়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান,আবহাওয়ার পরিবর্তন ও জমিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে এ বছর ইঁদুর ও রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তাঁরা কৃষকদের নিয়মিত ফাঁদ ব্যবহার, গর্ত ধ্বংস এবং সঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন।

কৃষকদের দাবি, সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। ফসল নষ্ট হলে তাদের ঋণ শোধ করা ও সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি