1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে ঝাড়ফুঁকের নামে ভয়াবহ কাণ্ড: সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলায় কথিত কবিরাজের ঝাড়ফুঁকের সময় সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার তিলাবদূরী গ্রামে এ ঘটনা ঘটে।স্বজনদের অভিযোগ, জয়দেবকে সুস্থ করার নামে মান্দা এলাকার এক কবিরাজ ‘বেহুলা-লক্ষিন্দরের গান’ আয়োজন করে ঝাড়ফুঁক চলাকালে তার গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেয়। একপর্যায়ে সাপটি তাকে কামড় দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঝাড়ফুঁক ব্যর্থ হলে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর কবিরাজ পালিয়ে যায়।খবর পেয়ে শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি