1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চারমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন মাকসুদ রহমান, ওমর ফারুক, শরিফ শুভ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ২৪ এর আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তিনি একটি ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তিনি শত্রুদের সঙ্গেও ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে দালালি, চাটুকারিতা ও দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না। এটি বাধাগ্রস্ত করতেই তাকে হত্যা করা হয়েছে।বক্তারা আরও বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। ভারত সন্ত্রাসীদের জন্য সেফ হাউজ হয়েছে। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারী ভারতে পালিয়ে রয়েছে। আমরা চাই, তাকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি