1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

উত্তরবঙ্গ রংপুর জেলায় সনাতনী সম্প্রদায়ের এই প্রথম অর্ধ-সহস্রাধিক কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পাঠ করা হয়েছে

উত্তরবঙ্গের রংপুর জেলায় এই প্রথম সনাতনী পরম্পরা জাগরণে অর্ধ সহস্রাধিক কণ্ঠে পবিত্র  শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর জেলায় সদর এবং গঙ্গাচড়া উপজেলা লালচাঁদপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে  ৩১ অক্টোবর দুপুর ২টায় গীতা ভাবনাময় সনাতন সংঘ এর সার্বিক তত্ত্বাবধানে এবং সঞ্জীবনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর আয়োজনে অর্ধ সহস্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হয়।

গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিদাস বাবু, প্রতিষ্ঠাতা, শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির রামচন্দ্রপুর, কোমরপুর, পলাশবাড়ী গাইবান্ধা। 

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গীতা পাঠের উদ্বোধন করেন  অলোক গোস্বামী, সদস্য সচিব, সনাতনী অধিকার আন্দোলন, রংপুর বিভাগ। 

সভাপতি শ্রী অধীর গোস্বামী  সভাপতিত্বে গীতা পাঠ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শ্রী মিথুন মহন্ত। 

গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সনাতনীরা জেগে উঠেছে, সনাতনীদের ধর্মচর্চা এই গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া উচিত। প্রত্যেক সনাতনী ঘরে ঘরে গীতা পাঠ করে নিজ ধর্ম চর্চা করবেন। আজকের গীতা পাঠ অনুষ্ঠানে সবচেয়ে ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা গীতা পাঠ করছে। সনাতন ধর্মের   প্রত্যেক পরিবারের উচিত শিশু থেকে বৃদ্ধ সকলকে এই গীতা শিক্ষা দেওয়া।প্রতিটি বিভাগ জেলা উপজেলা তৃনমুল পর্যায়ে সনাতন ধর্মের প্রচার করা। আমি আমরা আমৃত্যু পর্যন্ত ধর্মের কাজে সংযুক্ত থাকব। তাই সকলে সহযোগিতা করলে প্রতিটি এলাকায় একটি মন্দির তৈরী করর।

গীতা পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন-  শ্রী কালিপদ রায়, সভাপতি, বাংলাদেশ গীতা পরিষদ, শ্রী যুক্ত রামকৃষ্ণ বাবু, উত্তরবঙ্গ সংখ্যালঘু কল্যান ফাউন্ডেশন, অমল রায়, সভাপতি, স্বস্তিকা, রংপুর,দীপঙ্কর ভট্টাচার্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সনাতনী অধিকার আন্দোলন,প্রবীর অধিকারী,সমাজ সেবক, স্বপন মহন্ত,সভাপতি সঞ্জীবনী  সেচ্ছাসেবী ফাউন্ডেশন,   রঞ্জন রায়(কেশব) প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি