1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় সংসদ নির্বাচন ঘিরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম। আলোচনা সভায় অংশ নেয়,জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিকের বেশি সংবাদ কর্মীরা। ঘন্টাব্যাপী আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ এবং গ্রহন যোগ্য নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন।

তারা সাংবাদিকদের জন্য এবারের নির্বাচনে কিছু নতুন নিয়ম কানুন রয়েছে এবং যারা পেশাগত সাংবাদিক তাদের অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই করে নির্বাচনের পাস কার্ড দেওয়া হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিবেন বলে জানানো হয়।

এরই লক্ষ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সকল সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে জেলার গুরুত্বপূর্ণ ও সাধারন কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি