1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধা সদর-২ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে নির্বাচনী গণমিছিল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপে মুখরিত এখন উত্তরবঙ্গের জনপদ। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা-২ (সদর) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে জোটের শরিক দলগুলোর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক সম্বলিত পোস্টার নিয়ে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং গাইবান্ধা সদর আসনের উন্নয়নে জোট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এসময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং নেতাকর্মীরা আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের ডাক দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি