1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় এনসিপি ও ১১দলীয় জোটের নির্বাচনী পথসভা

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথ সভা কাউনিয়া গালর্স স্কুল মাঠে রোববার রাতে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের এমপি প্রার্থী আখতার হোসেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান,কাউনিয়া উপজেলা জামাত সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী ফজলুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এমসিপি,কাউনিয়া শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম
রংপুর জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ, মোঃ রেজা আহমেদ এনসিপির, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা সারমিন প্রমূখ। বক্তারা বলেন শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেন জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে,উন্নয়ন বঞ্চিত রংপুরের উন্নয়ন করা হবে। বেকারত্ব দূরীকরণ,নারীদের সাবলম্বী করার ব্যবস্থা করা হবে। শাড়ি,কম্বল, স্কুল ব্যাগ, টাকা পয়সা দিয়ে ভোট নেওয়ার দিন শেষ। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় পার্টির কবর রচিত। আপনারা শাপলা কলি কে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোট দিয়ে সংস্কার ও নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবেন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা কাউনিয়ার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।
পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি