1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় হৈতৈষী সংগঠনের ফ্যামিলী সেবা কার্ড বিতরণের শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে “বাড়িয়ে দেই ভালোবাসার হাত” স্লোগানে রংপুরের  পীরগাছায় হৈতৈষী সংগঠনের ফ্যামিলী সেবা কার্ডের পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফসার আলী, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম বিপু, প্রেস ক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সমাজের বিত্তবান ও সচেতন মহলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা হৈতৈষী সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, এ কার্যক্রমের আওতায় প্রাথমিক ভাবে ৫০০টি পরিবারের মাঝে ফ্যামিলী সেবা কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা নির্ধারিত সময়ে স্বল্পমূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন, যা তাদের পারিবারিক ব্যয় কিছুটা হলেও লাঘব করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি