1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র সকল কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন উপজেলা সংগঠক মাহিম

  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তা’আলা আমাকে এতটাই ভালোবাসেন যে, জীবনে যে কাজেই গেছি সেখানেই তিনি আমাকে সফলকাম করেছেন (except NCP)। তার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা আমাকে জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক হিসেবেই চেনেন। বলা বাহুল্য, এনসিপির পীরগাছা শাখায় আমার কোনো পদবি ছিল না। তবে এই উপজেলায় এনসিপির যাত্রা শুরুর সময়কার দুজন ব্যক্তির মধ্যে আমি ছিলাম একজন। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং সজ্ঞানে আমি নিজেকে জাতীয় নাগরিক পার্টির সব কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি।
তিনি আরও লেখেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা ভালো করেই জানেন আমি কতটা পরিশ্রম করেছি এই নতুন দলটির জন্য। কাজ করতে গিয়ে পেয়েছি ভালোবাসা, লাঞ্ছনা, প্রোপাগান্ডা সবই। কেউ যদি আমার কাজ বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
স্ট্যাটাসের শেষে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন ও পীরগাছা উপজেলা এনসিপির সকল সদস্যের প্রতি শুভকামনা জানান।
উল্লেখ্য, ফারদিন এহসান মাহিম পীরগাছায় এনসিপির প্রাথমিক সংগঠক হিসেবে কাজ শুরু করেছিলেন এবং স্থানীয়ভাবে দলটির কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এ ছাড়াও পীরগাছার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার অন্যতম নেতা ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি