1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

প্রেসক্লাব কাউনিয়ার দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
প্রেসক্লাব কাউনিয়ার এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও রংপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ,সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া , রাকুর নির্বাহী প্রধান আলিমুল রেজ্জা খান জুয়েল, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল,মহিলা কলেজের সহকারি অধ্যপক হুমায়ুন কবির তারা, সাংবাদিক আজাদ আনসারী, প্রধান শিক্ষক আইয়ুব আলী। আরোও উপস্থিত ছিলেন থানার এস আই মুনিবুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান,কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ- সম্পাদক মোঃ জহির রায়হান,আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিল এবং সদস্য মোহন ও হাবীবসহ অনেকে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার,সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েল আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আবু ফেরদৌস মোহাম্মদ জনি, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আপেল, যুগ্ম আহ্বায়ক মাসুমসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দোয়া ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে উপজেলার প্রয়াত সাংবাদিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব কাউনিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি