1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৫১ বার পাঠ করা হয়েছে

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠন (RBDYSO) এর উদ্যোগে ২২ রমাদান এক হৃদয়স্পর্শী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরীর দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, চিনিয়া পাড়া, এরশাদ নগর, রংপুরে এই আয়োজনে এতিম দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের শিক্ষার্থীদের সাথে একসাথে ইফতার করার হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন এবং তাদের সাথে কিছুটা সময় কাটান।
মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং মানবতার সেবায় নিয়োজিত সকল স্বেচ্ছাসেবীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট বলেন,মানবতার কল্যাণে এমন উদ্যোগ আমাদের সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। ভবিষ্যতেও রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠন (RBDYSO) মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
তাদের নিষ্পাপ হাসি ও আন্তরিক দোয়া আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।
মানবতার এই মহৎ উদ্যোগে যারা সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কাজে অংশ গ্ৰহন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি