1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫ বার পাঠ করা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিকালে শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল আমিন জামাল, সহ- সভাপতি বাবু চন্দন পোদ্দার, যুগ্ম সম্পাদক কেএম জুয়েল, মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের এবং সৈয়দ রেজাউল ইসলাম, কৃষক দলের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিএনপি’র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকল স্বরযন্ত্র মোকাবিলা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে সমতা ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অসুস্থ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি