1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন বগুড়া ৪ আসনে সংসদ সদস্য মোশারফ হোসেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়ার তিনতলা ভবন নির্মাণের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে তিনি এ কাজ উদ্বোধন করেন।

সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুই উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য আমার সবধরনের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।

সেসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল-১) শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু ও উক্ত খানকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খানকা কর্তৃপক্ষ জানান, দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়ার তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি ও বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, ভবনটি নির্মাণ কাজে সহায়তা হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ব্যক্তিগত উদ্যোগে ৫৫০ বস্তা সিমেন্ট প্রদান করেন। যা নির্মাণ কাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি