1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মিঠুর ভালোবাসার ঈদ উপহার: অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২ বার পাঠ করা হয়েছে

মোঃ সুলতান মারজান (হৃদয়)মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ই মার্চ) “মিঠুর ভালোবাসার ঈদ উপহার” শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মকছুদার রহমান মিঠু, চেয়ারম্যান, ড্রিম প্লাস ফিলিং স্টেশন লিঃ, শঠিবাড়ী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম রব্বানী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা বিএনপির সদস্য মোঃ মঈন উদ্দিন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটুল (লর্ড) এবং হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল আজম বাদশা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মকছুদার রহমান মিঠু বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই আমার এই উদ্যোগ সফল হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি মোঃ গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মিঠুর মতো মানুষরা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীদের একজন বলেন,”আমরা খুবই কষ্টে দিন পার করি। ঈদের সময় নতুন কাপড় পাওয়া আমাদের জন্য অনেক বড় আনন্দ। আল্লাহ যেন মিঠু ভাইকে ভালো রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও মানবিকতায় ভরপুর।

স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, ইঞ্জিনিয়ার মকছুদার রহমান মিঠুর এ ধরনের মানবিক কর্মকাণ্ডে তারা মুগ্ধ। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তাকে মিঠাপুকুর উপজেলার ১৪ নং দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি