1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পাঠ করা হয়েছে

মোঃফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার এনায়েতপুর (সোনারপাড়া) গ্রামের যুবসমাজের উদ্যোগে শিশু কিশোরদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিবৃন্দ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে উক্ত কুরআন তেলওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রায় পঞ্চাশ’র বেশি প্রতিযোগী উক্ত কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা শুদ্ধ উচ্চারণ ও সুরের মাধুর্যে কোরআন তেলাওয়াত করে উপস্থিত সবার মন জয় করে। বিচারকদের রায়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

শিশু-কিশোরদের পবিত্র কোরআনের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী আয়োজনের পাশাপাশি আয়োজন করা হয় ইফতার মাহফিলের। এতে স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরন শেষে এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতিবছরের ন্যায় তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

পুরস্কার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজয়ী শিশুরা। অভিভাবকরাও এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি