1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং আওতায় আনা হবে: তিতুমীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডা. রাসেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা হবে। এতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর এলাকায় সরকারি ব্যাংক, হাসপাতাল ও কলেজ স্থাপনের প্রস্তাবিত স্থান এবং দেবীগঞ্জ উপজেলার প্রস্তাবিত ইপিজেড পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের প্রাপ্য অধিকার পাক। এতদিন অনেকেই এই অধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী বাজেটে এমন ব্যবস্থা রাখা হবে, যাতে দেশের প্রতিটি মানুষের একটি ব্যাংক হিসাব থাকে। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, যাদের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, তারা অনেকেই এখনও তালিকার বাইরে রয়েছেন। তাদের দ্রুত তালিকাভুক্ত করতে হবে। দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

ডা. তিতুমীর বলেন, এর মাধ্যমে অর্থনীতিতে সবাইকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া যাবে। তিনি জানান, চলতি বছরের বাজেটে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, পরিবার কার্ড ব্যবস্থাও ডিজিটাল করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া, বাংলা নববর্ষের প্রথম দিন ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ উদ্বোধন করা হবে।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি