1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩২ বার পাঠ করা হয়েছে

করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানের পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা “ন্যাশনাল গ্রিন মিশন” এর  অংশ হিসেবে “সবুজ রংপুর” গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি  ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম।গতকাল মঙ্গলবার সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়ায়  নবনির্মিত সরকারি স্কুল এলাকার রাস্তার দুই ধারে আম,কাঠাল, মেহগুনি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি । এই কর্মসূচির আয়োজন করেন রংপুর সমাজ উন্নয়ন সমিতি।এসময় রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা “ন্যাশনাল গ্রিন মিশন” এর  অংশ সবুজ রংপুর গড়তে ফলজ, বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির দশ হাজার গাছ রোপনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে  আজকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে উদ্বোধন করা হলো।  পর্যায়ক্রমে  রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এই দশ হাজার বৃক্ষ রোপণ করা হবে।তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এজন্য তিনি  বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।এসময় মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক রেহেনা বেগম, ২৫ নং ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, কার্যকরী সদস্য আরফান খান বিপু, সাংবাদিক ও সংগঠক আজিজ আল জামান রুহিত সহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি