1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছার আইনজীবী জিহাদ পাটোয়ারী কেন্দ্রীয় কমিটিতে, এলাকায় আনন্দের জোয়ার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলার কৃতি সন্তান ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুল ইসলাম জিহাদ পাটোয়ারী ‘বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে পীরগাছা উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।গণ অধিকার পরিষদ (জিওপি)-এর ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সংগঠনের সভাপতি মো. নূরুল হক নূর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন করা হয় এবং তার সদস্যপদ নিশ্চিত করা হয়।অ্যাডভোকেট জিহাদ পাটোয়ারী পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম বুলবুলির ভিটা গ্রামের বাসিন্দা। তিনি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীর সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও ন্যায়বিচারভিত্তিক বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদ, পীরগাছা উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।তার সহকর্মীরা জানান, জিহাদ পাটোয়ারী একজন মানবিক ও সংগ্রামী নেতা হিসেবে ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি আইনি সহায়তা প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট জিহাদ পাটোয়ারী বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের, একইসঙ্গে বড় দায়বদ্ধতা। আমি সংগঠনের আদর্শ ধারণ করে আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।এদিকে, তার এই সাফল্যে পীরগাছা উপজেলা গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, জিহাদ পাটোয়ারীর এই অর্জন ভবিষ্যতে পীরগাছার সুনাম আরও বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি