1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা মিঠাপুকুর

  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পাঠ করা হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্চ/২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে রংপুর জেলায় শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে মিঠাপুকুর থানা।

গত রোববার (৫ এপ্রিল) দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় মিঠাপুকুর থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন।

সভায় পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার অফিসার ইনচার্জ ও ইউনিট প্রধানদের আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি ডিসেম্বর মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে থানা, অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক গ্রহণ করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

এসময় মিঠাপুকুর থানা থেকে পুরস্কৃত এসআইদের মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলের জন্য পুরস্কার পান এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান। সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী অফিসার মিঠাপুকুর থানার এসআই (নিঃ) মোঃ আমিনুর ইসলাম।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও কর্মকর্তারা। সভা শেষে পুলিশ সুপার ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে কৃতিত্ব দেখানো সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি