1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধার মালিবাড়ীতে ঐতিহ্যবাহী সার্কাস খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে গ্রামবাংলার চিরচেনা ও অতি জনপ্রিয় ঐতিহ্যবাহী সার্কাস খেলা।বুধবার বিকেলে কাবিলের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।গ্রামীণ জনপদে বিনোদনের ছোঁয়া পৌঁছে দিতে এবং হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে আয়োজিত এই সার্কাস দেখতে দুপুর থেকেই ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত উৎসবপ্রিয় মানুষ।সার্কাসের জমকালো আয়োজনে পেশাদার শিল্পীদের শ্বাসরুদ্ধকর শারীরিক কসরত, মরণকূপের ছুরি খেলা, চোখধাঁধানো জাদু এবং সঙের কৌতুক দর্শকদের মায়াবী এক আবেশে ভরিয়ে রাখছে। বিশেষ করে ছোট ছেলেমেয়েদের উপস্থিতিতে মাঠটি এক মিলনমেলায় পরিণত হয়েছে।আয়োজক জীবন মিয়া জানিয়েছে, এলাকার সাধারণ মানুষের মাঝে সুস্থ বিনোদন ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে এবং দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।স্থানীয় বাসিন্দারা বলছেন, আধুনিক ডিজিটাল যুগে যখন গ্রামীণ খেলাধুলা ও মেলা হারিয়ে যাচ্ছে, তখন কাবিলের বাজার স্কুল মাঠে এমন আয়োজন এলাকার মানুষের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি