1. admin@alokito-bd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আত্রাই বেইলি ব্রিজের দক্ষিণ পাশে মাইক্রো স্ট্যান্ডের সামনে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, “৭ নভেম্বর শুধু একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল পারভেজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি অবিচল থাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজ আমাদের দায়িত্ব সেই চেতনাকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করা।”

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি