1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে বিনামূল্যে কৃষি প্রণোদনার উদ্বোধন করেন এমপি মোশাররফ হোসেন

  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ১৪ এপ্রিল (মঙ্গলবার) ১লা বৈশাখে দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং পিঁয়াজ সংরক্ষনের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

ওই সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী নুর নবী খান, প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য মামুন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, মনসুর হোসে ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেফ শাকিল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শাহারুল ইসলাম, খাদেমুল ইসলাম, নাজমুল হোসেন, জহুরুল ইসলাম, সুজন কুমার, আব্দুস সালাম, সোহেন রানা, শাহাদত হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ৩হাজার ৫শ জন প্রান্তিক কৃষককে আউশ ধান বীজ, ২০জন কৃষককে তিল বীজ ও ৪জন কৃষককে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি