স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত পঞ্চগড়ের নারী উন্নয়ন ফোরামটি বর্তমানে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এক সময় সক্রিয় ভূমিকা পালন করলেও এখন দীর্ঘদিন ধরে এর কোনো দৃশ্যমান কার্যক্রম নেই বলে অভিযোগ স্থানীয়দের।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় নারী উন্নয়ন সংক্রান্ত নানা উদ্যোগ গ্রহণের কথা থাকলেও বাস্তবে সেই কার্যক্রমের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফোরামের নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা কিংবা সচেতনতামূলক কার্যক্রম অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। ফলে নারীদের উন্নয়নে এই প্ল্যাটফর্মটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাবেক সভাপতি কামরুন নাহার শাহিন বলেন আমি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পযন্ত নারী উন্নয়ন ফোরামের সভাপতি ছিলাম সেসময় নারীদের নিয়ে সভা-সেমিনার করতাম, যেখানে নারীদের অধিকার, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করা হতো।
আমি অনেক কাজ করেছি নারীদের নিয়ে এখন সেসব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে গ্রামীণ নারীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সরকার এটাকে গুরুত্বসহকারে নিয়ে নারী উন্নয়নে কাজ আরও গতিশীল করবেন এটাই আমার প্রত্যাশা
সদর উপজেলা ইসলাম বাগ এলাকর জোসনা খন্দকার জানান আমার বয়স এখন ৫৫ বছর আমি এখন পর্যন্ত এই ধরনের ফোরামের কথা শুনিনি তার কাজ কি সেটা আমি জানিনা
সদর উপজেলা কামাতপাড়া এলাকার হাসিনা বেগম বলেন নারী উন্নয়ন ফোরামের নাম আমি কোনদিন শুনিনি তার কাজ কি সেটাও আমি জানিনা নারীদের নিয়ে কাজ করে এরকম যদি কোন ফোরাম থাকে তাহলে তো আমাদের জন্য উপকার হয়
নারী উদ্যোক্তা খাদিজা খাতুন বলেন আমি ফেসবুকে শুধু দেখেছি নারী উন্নয়ন ফোরাম নামে কিছু একটি সংগঠন রয়েছে তবে বাস্তবে পঞ্চগড়ে এমন কোন সংগঠন আমার চোখে পড়েনি
নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন আমি শুধু শুনছি যে জেলা উপজেলায় নারী উন্নয়ন ফোরাম রয়েছে কিন্তু এই নারীর উন্নয়ন ফোরাম সমন্ধে আমি কোন কিছু জানিনা এবং এর কোন বাস্তবায়ন আমি কোথাও দেখিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহামিদা সুলতানা জানান নারী উন্নয়ন ফোরাম আসলে আমার কিছু জানা নেই আমি এখানে নতুন এসেছি আমি জেনে আপনাকে জানাতে পারি কর্মপরিধি কি নিয়ে কাজ করে নারীদের নিয়ে যদি কিছু করা যায় তাহলে আসলে এটা তো ভালো কিছুই হবে ওই নামে হোক বা ভিন্ন নামে হোক যদি সুযোগ হয়
সচেতন মহলের দাবি, নারী উন্নয়ন ফোরামটি যদি সক্রিয় থাকত, তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবিলা এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারত। কিন্তু বর্তমানে এই সংগঠনটি কেবল নামেই আছে, কার্যত কোনো উদ্যোগ চোখে পড়ে না।
পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার বলেন নারী উন্নয়ন ফোরামকে পুনরুজ্জীবিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা ও সঠিক পরিকল্পনা থাকলে এই ফোরাম আবারও সক্রিয় হয়ে নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সবমিলিয়ে, নারী উন্নয়ন ফোরামের বর্তমান অবস্থান নিয়ে জনমনে যে হতাশা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সংশ্লিষ্টদের উদ্যোগই এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply