1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে পুলিশ কমিশনারের সঙ্গে যুবদল-সেচ্ছাসেবকদল ও কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রংপুর মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবকদল ও মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় নেতৃবৃন্দ রংপুরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহবান জানান। এছারা মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে যদি কেউ জড়িত থাকে, সে যে দলেরই হোকনা কেন, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে আহবান জানান। পাশাপাশি বিনা অপরাধে ও মিথ্যা অভিযোগে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়েও প্রশাসনকে সজাগ থাকার জন্য নেতৃবৃন্দ বিশেষভাবে আহবান জানান।পুলিশ কমিশনার আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের কথা শোনেন এবং প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন, মহানগর কৃষকদলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, কৃষকদল কেন্দ্রীয় সদস্য হাসান মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি