1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় টানা বৃষ্টি, তিস্তা নদীতে পানি বৃদ্ধি উর্তি ফসলের ক্ষতির আশঙ্কা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই গত তিনদিন ধরে ভিন্ন চিত্র বিরাজ করছে রংপুরের কাউনিয়ায়। উপজেলায় টানা মেঘের গর্জন ও কখনও অবিরাম আবার কখনও থেমে থেমে বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত তিনদিনের টাকা বৃষ্টিতে তিস্তা নদী প্রাণ ফিরে পেয়েছে, সেই সাথে পানি বৃদ্ধিতে বেশ কিছু উর্তি ফসল ক্ষতির মুখে পরেছে।সরেজমিনে তিস্তা নদী এলাকা ঘুরে দেখা গেছে, নদীর পানি বৃদ্ধিতে একদিকে যেমন মৎস্য শিকারীরা আনমনে বইরাতি মাছ মারছে অন্য দিকে মিষ্টি কুমড়া লাউ পিয়াজ রসুন ভুট্টা সহ বেশ কিছু উর্তি ফসলের ক্ষতির শঙ্কায় দিন কাটাচ্ছেন চরের চাষিরা। কাউনিয়ায় গত শনিবার রাত থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি মঙ্গলবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে এলাকার দোলার ধানের জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জনজীবনে কিছুটা দুর্ভোগ নেমে এসেছে। টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। ডালিয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গেজ রিডার নুরুল ইসলাম জানান, তিস্তার উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামীতে পানির স্তর আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে। এদিকে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন কাউনিয়ার তিস্তা চরাঞ্চলের কৃষকরা। ঢুসমারা চরের চাষি তাজুল ইসলাম জানান, তাদের জমিতে পিয়াজ, রসুন, ভুট্টা, বাদাম, মরিচ, বোরো ধান, মিষ্টি কুমড়া ও বিভিন্ন শাক-সবজি রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে এসব ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। ইতো মধ্যে অনেকের ধান, পিয়াজ, মরিচ, রসুন ও কুমড়ার ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, চরের জমিতে পুক্ত ধান কাটতে ও পিয়াজ রসুন তুলে ফেলতে চাষিদের বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি