1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হীরালাল বাঁশফোড়ের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ২ টার দিকে কাঁচারি বাজারে অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোর কল্যান পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড় সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড় সহ অন্যরা। এছাড়াও মানববন্ধনটিতে অর্ধ শতাধিক হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন , হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয় তার প্রতিবেশী আব্দুর রশিদ (অসি)। পরে শালিস হলে তা মিথ্যা প্রমানিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদ ওরফে অসি গেলো মাসের ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে।বক্তারা অতিদ্রুত একাধিক মাদক মামলার আসামি আব্দুর রশিদ কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। তা না হলে তাদের সকল পরিস্কার পরিচ্ছন্নতা কাজ বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন প্রশাসনের প্রতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি