1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরী

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া নন্দীগ্রামে অধিক হারে মাদক বেড়ে যাওয়ায় বিপাকে শত শত পরিবার। ইতিমধ্যেই মাদকের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে উপজেলার যুব সমাজ, ছাত্র সমাজ।

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেছেন, উপজেলা থেকে মাদক চিরতরে নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা গড়ে তোলা একান্তই জরুরি। বিশেষ করে মাদকের বিষয়ে প্রতিটি গ্রাম-মহল্লায় ব্যক্তি উদ্যোগে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসনকে সহযোগীতা করতে হবে। সমাজের মানুষ যদি সচেতন না হয় তাহলে কিছুতেই মাদক নির্মূল সম্ভব নয়।

শুক্রবার (৮ই মে) বিকেলে উপজেলার বুড়ইল নিজ অফিস কার্যালয়ে মাদকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আক্ষেপ নিয়ে বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়া বিষয়ে পুরুস্কার ঘোষনা করার পরও যদি কেউ এগিয়ে না আসে বা প্রসাশনকে সহযোগীতা না করে, তাহলে কি ভাবে মাদক নির্মূল সম্ভব? উপজেলাকে মাদক মূক্ত করতে হলে অবশ্যই সমাজিক ও পারিবারিক ভাবে সচেতন হতে হবে।

প্রতিটি পরিবারের উদ্যেশ্যে তিনি বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে নজর রাখুন।বিশেষ করে আপনজনকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখুন। এলাকার মাদক ব্যবসায়ীদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করুন। আসুন আমরা সবাই মিলে’ মাদক মুক্ত গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি