1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গংগাচড়া উপজেলাকে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া থেকে মুক্ত ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৮ বার পাঠ করা হয়েছে

আমার উপজেলা শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত রাখা আমার দায়িত্ব ” এই প্রতিপাদ্যে রংপুরের গংগাচড়া উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম, ও স্কুল হতে ঝড়ে পড়া মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গংগাচড়া এরিয়ার সহযোগিতায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান শিরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড ভিশন বাংলাদেশ সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গোমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমূল বাসার,সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আরিফ মাহফুজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাইদ, গংগাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান শিরাজী বলেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। গংগাচড়া উপজেলাকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।

অনুষ্ঠান উপস্থিত সকলে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা করার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাজী, মৌলভি, পুরোহিত, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি