1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নিহত নারী, আহত স্বামী সন্তান

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৬ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জাহিদুল ইসলাম (৩৮) ও তিন বছর বয়সী ছেলে আব্দুর রহমান। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার ব্যাটারিচালক জাহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর বয়সী ছেলে আব্দুর রহমানকে কানের চিকিৎসকের পরামর্শ নিতে জাহিদুল ইসলাম স্ত্রীকে নিয়ে নিজের ব্যাটারিচালিত ভ্যানে করে নীলফামারীর ডোমার উপজেলা বাজারে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়।

পরে তারা দেবীগঞ্জ উপজেলার ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর নির্মাণকাজের জন্য রাখা বালুর ঢিবিতে ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান বিথী আক্তার। পরে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় নিহতের মরদেহ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ঝড়বৃষ্টি ও মহাসড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ঝুঁকিপূর্ণভাবে নির্মাণসামগ্রী ফেলে না রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি