1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় নিখোঁজের একদিন পর তিস্তা নদী থেকে মঙ্গলবার সকালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের আব্দুস সালাম (৬০) বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে সোমবার সাড়ে তিনটার দিকে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে নদীর পাড়ে গিয়ে খোঁজ খুঁজি শুরু করেন। এসময় নদীর ধারে তার ব্যবহৃত গামছা ও লুঙ্গি পাওয়া গেলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ধারনা করা হয় নদীতে গোসলে নেমে পানির স্রোতে তলিয়ে গেছে । ওইদিন স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়। পরদিন মঙ্গলবার সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরিদল এসে ঘটনাস্থল তিস্তা নদীতে অভিযান চালিয়ে আব্দুস সালাম (৬০) এর লাশ উদ্ধার করে। তিনি গদাই গ্রামের আইনুদ্দিন মন্ডলের পুত্র। এ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন পানিতে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি