1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়া জেলা কোর্টের সামনে ফুটপাত দখল ও অটোরিকশার অবৈধ অবস্থানে জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের প্রাণকেন্দ্র জেলা কোর্ট ভোবন এলাকার সামনে ফুটপাত দখল এবং অবৈধভাবে অটোরিকশা দাঁড় করিয়ে রাখার কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে আদালতে আসা বিচারপ্রার্থী, আইনজীবী, শিক্ষার্থী ও পথচারীরা চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা কোর্টে মোহনের সামনের ফুটপাতজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন অস্থায়ী দোকান বসানো হচ্ছে। ফলে পথচারীদের জন্য নির্ধারিত চলাচলের পথ প্রায় অচল হয়ে পড়েছে। বাধ্য হয়ে মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে, আদালত এলাকার বিভিন্ন প্রবেশমুখ, হোটেল গেট ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অটোরিকশাগুলো দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অভিযোগ রয়েছে, অনেক চালক নিয়ম অমান্য করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ খুব একটা দেখা যায় না। এতে করে দিন দিন সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে।
এ অবস্থায় জনস্বার্থে জেলা কোর্টের সামনের ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ দোকান উচ্ছেদ এবং অটোরিকশার নিয়ন্ত্রণহীন অবস্থান বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনারও আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি