1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: মাহফুজ সভাপতি, টিটু সাধারণ সম্পাদক

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩২ বার পাঠ করা হয়েছে

সাকিব আহমেদ, পাগলাপীর প্রতিনিধি
বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলা শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রংপুর সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুইটি অধিবেশনে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল গনি, রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজাদা শাহ মো. মাসুদ রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। ​এরপর দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এনামুল হক স্বাধীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার আহ্বায়ক মোছাঃ শরিফা বেগম শিউলি, সদস্য সচিব রবিন চৌধুরী রাসেল, মোহনা টেলিভিশনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান শফিকুল করিম (শাফিক) এবং রাজধানী টিভির রংপুর ব্যুরো চিফ রফিকুল ইসলাম সাবুল।বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলা শাখার বিদায়ী কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান ও সদস্য সচিব আসাদুজ্জামান টিটুর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— চ্যানেল এস-এর গংগাচড়া প্রতিনিধি সোহেল, দৈনিক পরিবেশ-এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এনাসিপির জাতীয় যুব শক্তি রংপুর মহানগর শাখার প্রস্তাবিত আহ্বায়ক সোবাহান মুজিব বিদ্যুৎ, খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, হরকলি বহুমুখী ফাজিল ডিগ্রি মাদরাসার সিনিয়র শিক্ষক ওয়াইস কুরুনি রোমন,লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের আইসিটির শিক্ষক গোলাম রসূল সাগর,খলেয়া ইউনিয়নের ইউপি সদস্য হাফেজ মো. মেজবাহুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারিক সরকার আপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।আলোচনা ও কাউন্সিল অধিবেশন শেষে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন সদর উপজেলা শাখার পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য একটি নিয়মিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এই কমিটিতে মাহফুজুর রহমান-কে সভাপতি, আসাদুজ্জামান টিটু-কে সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আব্দুল কাহার, ওমর ফারুক ও জিয়ারুল ইসলাম জিয়াম। আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোছাদ্দেকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি