1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

শিশু রামিসার রক্তাক্ত বিদায়,গাইবান্ধায় প্রতিবাদের ঝড় ও মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩২ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
৭ বছরের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শিশু রামিসা কে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার ঘটনায় কবিতায় প্রতিবাদ জানিয়ে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ মে) বেলা ১১ টার দিকে জেলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলার সদস্যসহ সচেতন নাগরিকরা অংশ নেন। প্রগতি লেখক সংঘের সদস্য শিরিন আক্তারের সঞ্চালনয় এতে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ প্রগতি লেখক সমিতির জেলার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সদস্য গৌতম আশিষ গুহ, গোলাম রব্বানী মুসা, কবি সোহেল রানাসহ অন্যরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা শিশু রামিসা কে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কবিতার পাঠের মাধ্যমে অতিদ্রুত ধর্ষক ও হত্যাকারী সোহেল রানার ফাঁসির দাবি জানান।উল্লেখ্য, ১৯ মে মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন ওই ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি