1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭২ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন প্রীতিভোজে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মধ্যাহ্ন ভোজের শুরুতে বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিশ্চিত করার নীতিতে বিএনপি বিশ্বাস করে। দেশে কোনো ধরনের বৈষম্যের স্থান হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে সম্প্রীতি, ঐক্য ও সহমর্মিতার বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে স্থানীয় সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি