1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

খেলাধুলাই পারে গড়ে তুলতে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৩ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকের বিস্তার তরুণ-কিশোরদের খেলাধুলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, খেলাধুলাই পারে তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে।

রোববার (৩১ মে) পঞ্চগড়ের বোদা উপজেলা সরকারি অডিটরিয়ামে জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বোদা টু স্টার ফুটবল একাডেমির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে। একই সঙ্গে মাদকের ঝুঁকিও বাড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।

তিনি জানান, এ লক্ষ্যেই সরকার ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, অভিভাবকরা যদি সন্তানদের মাঠমুখী করতে এগিয়ে আসেন, তাহলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে। খেলাধুলা শিশু-কিশোরদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বোদা টু স্টার ফুটবল একাডেমির এই সাফল্য প্রমাণ করেছে উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিভা ও সম্ভাবনা কতটা উজ্জ্বল। সেই সম্ভাবনাকে আরও বিকশিত করতে বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কৃতি খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং বিজয়ী ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে বোদা টু স্টার ফুটবল একাডেমিকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ মোফাজ্জল হোসেন বিপুল, পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি