1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় সফিউল আলম আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৭ বার পাঠ করা হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৮ লক্ষ মানুষের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং নির্ভুল রোগ নির্ণয়ের লক্ষ্যে “সফিউল আলম আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এক সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাধ্যমে এই সেবা দানকারী প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে বক্তারা বলেন, হাতিয়ার মতো একটি দ্বীপাঞ্চলে মানসম্মত চিকিৎসা সেবা ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা থাকা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। নতুন এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় স্থানীয় জনগণ এখন অনেকটাই উন্নত ও দ্রুত চিকিৎসা সেবা পাবেন বলে আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মেহেদী হাসান জানান, ভবিষ্যতে তারা আরও উন্নত সেবা সংযোজনের মাধ্যমে হাতিয়ার মানুষের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও মানসম্মত করতে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি