1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ১১ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৫ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ১১ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ শুক্রবার রাতে মালতীনগর মাটির মসজিদ সংলগ্ন মাঠে ওয়ার্ড আমীর মাওলানা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারী মু সাদ্দাম হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন অতিথি মহানগরীর সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, বগুড়া মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন। আরো বক্তব্য রাখেন মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী প্রভাষক আব্দুল হাদী শফিক, অধ্যাপক মাওলানা আজহার ইসলাম, অধ্যাপক মাওলানা আবু তৈয়ব, মুফাসসির হোসাইন, হেলাল উদ্দিন মাস্টার, এনামুল হাসান, মনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, কুরআনের আলোকে আমাদের জীবন, চরিত্র ও পরিবার গড়ে তুলতে হবে। কুরআন কেবলমাত্র পাঠ করার জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের বিধান কায়েম করতে হবে। ব্যক্তি পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনের সর্বস্তরের কুরআনের অনুশাসন অনুসরণ করতে হবে। আল্লাহ বিধানে জীবন পরিচালিত হলেই কেবল শান্তি প্রতিষ্ঠা হবে। মানুষের তৈরি মতবাদে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্র যদি কুরআনের বিধানে পরিচালিত হয় তবে ক্ষমতাসীন দল নিজস্ব মতবাদ জাতির ওপর চাপিয়ে দিতে পারবে না। কুরআনের বিধানে রাষ্ট্র পরিচালিত হবে। ফলে জনগণ শোষণের হাত থেকে রক্ষা পাবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি