1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বর্ষার আগমনে কাউনিয়ায় ছোট মাছ ধরার বাঁশের চাঁইয়ের কদর বেড়েছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে রংপুরের কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে দেশীয় ছোট মাছ ধরার ঐতিহ্যবাহী বাঁশের তৈরি চাঁইয়ের চাহিদা বেড়েছে। তিস্তা, মানাস ও বুড়াইল নদী, সরকারি জলাশয় এবং অসংখ্য খাল-বিল ও ডোবা-নালায় বর্ষার নতুন পানি নামতে শুরু করায় মাছ শিকারের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন গ্রামীণ জেলে ও শৌখিন মাছ শিকারীরা। সেই সঙ্গে প্রাণ ফিরে পেতে শুরু করেছে উপজেলার প্রাচীন বাঁশশিল্প।সরেজমিনে তকিপল হাট, টেপামধুপুর ও খানসামা হাট সহ বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায়, মাছ ধরার বাঁশের তৈরি চাঁইয়ের সারি। প্রতিদিনই এসব চাঁই কিনতে ভিড় করছেন শৌখিন ও পেশাদার মৎস্য শিকারীরা। বর্ষা মৌসুমে খাল-বিলে দেশীয় মাছের প্রাচুর্য থাকায় চাঁইয়ের বিক্রি কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ কওে এবার আগাম বর্সা হওয়ায় চাহিদা একটু বেশী।চাঁই তৈরির কারিগর মন্টু মিয়া বলেন, বছরের অন্য সময় তেমন বিক্রি না থাকলেও বর্ষা এলেই চাহিদা বেড়ে যায়। বিশেষ করে বন্যার বছরে সবচেয়ে বেশি বিক্রি হয়। তবে বাঁশের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। তিনি এই ঐতিহ্যবাহী বাঁশশিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান।চাঁই বিক্রেতা আব্দুর রশিদ বলেন, চাহিদা ভালো থাকলেও বাঁশের মূল্যবৃদ্ধির কারণে লাভের পরিমাণ কমে গেছে। অন্যদিকে কাউনিয়ার মৎস্য আড়তের ব্যবসায়ী ভোলা রাম দাস জানান, চাঁইয়ে ধরা দেশীয় সাতমিশালি মাছের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ফলে এসব মাছ দ্রুত বিক্রি হয় এবং জেলেরাও ভালো দাম পান।বর্ষার মৌসুমকে ঘিরে কাউনিয়ার গ্রামীণ অর্থনীতিতে যেমন দেশীয় মাছের সরবরাহ বাড়ছে, তেমনি নতুন করে কর্মচাঞ্চল্য ফিরেছে শতবর্ষের ঐতিহ্যবাহী বাঁশশিল্পেও। তবে এই শিল্প টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের মতে, প্রয়োজন সরকারি সহায়তা ও যথাযথ উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি