1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৭০ বোতল ফেয়ারডিল ও ৮০ বোতল ইস্কাফসহ ৩ জন মহিলা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নওগাঁ থেকে ছেড়ে আসা সিএনজি যোগে ২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করিয়া আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল বুধবার (৩০ জুন) বগুড়া সদর উপজেলা পশ্চিম গোড়ারপাড়া এলাকায় নওগাঁ -টু- বগুড়া চারমাথাগামী রাস্তার উপর একটি মাদক বিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১নং আসামী মোছাঃ লাইলী বেগম (৫০), স্বামী মৃতঃ মোহাম্মদ আলী, পিতা মৃতঃ আকবর আলী, সাং-গোকুল (পশ্চিমপাড়া), থানা-সদর, জেলা-বগুড়া এবং ২ নং মোছাঃ মর্জিনা বেগম (৫০), স্বামী মোঃ মকবুল হোসেন, পিতা মৃতঃ আব্দুল মন্ডল, সাং পান্ডারপাড়া (২নং ওয়ার্ড), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে ৭০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল সিমসহ জব্দ করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। একই তারিখে পৃথক অভিযানে বগুড়া শাজাহানপুর উপজেলার টিএমএস ফিলিং স্টেশন , সাজাপুর এর সামনে রংপুর -টু- ঢাকা মহাসড়কের উপর একটি মাদক বিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করে রংপুর টু ঢাকাগামী আহাদ যাত্রীবাহী বাস হতে ধৃত অভিযুক্ত আনজুরা (৩৮), পিতা মৃতঃ রহিম উদ্দিন, স্বামী মোঃ শান্ত, সাং-কাশুয়া বালিয়া বস্তী, থানা-বালিয়াডাংগী, জেলা-ঠাকুরগাঁওকে ৯ মাসের শিশু সন্তানসহ অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৮০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল সিমসহ জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি