1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ সেনাপ্রধানের

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: দীর্ঘদিন অব্যবহৃত ও অযত্নে পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো সেখানে অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে শিবগঞ্জে এসে তিনি হেলিকপ্টারযোগে সংস্কারকৃত হেলিপ্যাডে অবতরণ করেন।

স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে একটি হেলিপ্যাডের স্থান নির্ধারিত থাকলেও বছরের পর বছর সেটি অবহেলা ও অযত্নে পড়ে ছিল। ফলে প্রয়োজনীয় সময়ে এর ব্যবহার সম্ভব হচ্ছিল না।

এ অবস্থায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে হেলিপ্যাডটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়। সংস্কারের পর সেনাপ্রধানের প্রথম অবতরণের মধ্য দিয়ে হেলিপ্যাডটির কার্যকর ব্যবহার শুরু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্টদের মতে, হেলিপ্যাডটি পুনরায় চালু হওয়ায় ভবিষ্যতে প্রশাসনিক, সামরিক এবং জরুরি প্রয়োজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি