1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রাম পৌরসভার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ নন্দীগ্রাম পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করতে এলজিসিআরআরপি (LGCRRP), বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) নন্দীগ্রাম পৌরসভার সভাকক্ষ ধানসিঁড়িতে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (গ্রেড-১) কবির আহামদ। তিনি উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, নন্দীগ্রাম পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে নন্দীগ্রাম পৌরসভা এলাকার যোগাযোগ, ড্রেনেজ ও স্যানিটেশনসহ বিভিন্ন নাগরিক সেবার মান আরও উন্নত হবে।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সালমা খাতুন, উপসহকারী প্রকৌশলী মশিউর রহমান, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রকল্পের ঠিকাদারগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি