1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা’র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলার সুশাসন নিশ্চিত করা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা একান্ত কাম্য। আপনারা সমাজের দর্পণ, আপনাদের লেখনীর মাধ্যমে গাইবান্ধার উন্নয়ন চিত্র ফুটে উঠবে। আমরা সবাই মিলেমিশে এ জেলার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। মতবিনিময় কালে জেলা প্রশাসক বিশেষ করে গাইবান্ধার বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন প্রতিরোধ, কৃষি উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ নজর দেওয়া হবে, যাতে পিছিয়ে পড়া মানুষগুলোও সহজে উন্নত সেবা পেতে পারে। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানান এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারা বলেন, জেলা প্রশাসনের সকল ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজ সবসময় পাশে থাকবে এবং উন্নয়নমূলক কাজে সহায়ক ভূমিকা পালন করবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), স্থানীয় সরকারের উপ-পরিচালকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল স্তরের সাংবাদিকগণ। নবাগত জেলা প্রশাসকের এই মতবিনিময় সভাটি গাইবান্ধায় এক নতুন প্রশাসনিক পরিবেশের সূচনা করবে এবং জেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি