1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পঞ্চগড় চেম্বারের মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬২ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে মালয়েশিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।সভায় মালয়েশিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিস্টার সিম হোন ইয়াও। এ সময় তার সঙ্গে প্রতিনিধি দলের আরও দুই সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফ হোসেন এবং উপস্থিত ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দেন।মতবিনিময় সভায় পঞ্চগড়ের শিল্প ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চেম্বার সভাপতি শরিফ হোসেন জেলার কৃষিভিত্তিক অর্থনীতি, ভৌগোলিক অবস্থান, সীমান্ত বাণিজ্য এবং শিল্প স্থাপনের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন বিভিন্ন ধরনের ফলমূল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে। এছাড়া পাথর, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ, প্যাকেজিং শিল্পসহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।এ সময় চেম্বারের পরিচালক কামরুজ্জামান শাহানশাহ, আব্দুস সামাদ পুলক, হারুন অর রশিদসহ অন্যান্য ব্যবসায়ীরা জেলার শিল্পায়নের প্রতিবন্ধকতা এবং সম্ভাবনাময় খাতগুলো সম্পর্কে মালয়েশিয়ার প্রতিনিধি দলের কাছে নিজেদের মতামত উপস্থাপন করেন। তারা অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে পঞ্চগড়ে নতুন শিল্পকারখানা গড়ে তোলার আহ্বান জানান।আলোচনায় মালয়েশিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি মিস্টার সিম হোন ইয়াও পঞ্চগড়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে, বিশেষ করে সোলার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, সম্ভাব্য প্রকল্পগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের উত্তরাঞ্চলের সম্ভাবনাময় জেলা হিসেবে পঞ্চগড়ে দেশি-বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীরা পঞ্চগড়ে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে এলে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রেখে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি