1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে গণআবেদন

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা জেলা প্রশাসকের কাছে একটি গণআবেদনও জমা দিয়েছেন।সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়।বক্তারা আরও দাবি করেন, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন। পরে তাঁদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। একই ঘটনায় গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করা হয়।এলাকাবাসীর দাবি, এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন শেষে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের কাছে একটি গণআবেদন জমা দেন তারা।মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি