1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হরকলিতে “মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলি প্রতিজন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৪ বার পাঠ করা হয়েছে

সাকিব ইসলাম,পাগলাপীর প্রতিনিধিঃ
মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলি প্রতিজন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর সদর উপজেলার,২ নং হরিদেবপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী হরকলি হাটে এক মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ঐতিহ্যবাহী হরকলি হাটে জনসাধারণকে সঙ্গে নিয়ে এক মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷এলাকাকে মাদকমুক্ত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে স্থানীয় সচেতন তরুণ ও সংগঠকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরকলি বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সভাপতি জনাব মোঃ তারা মিয়া ৷ অনুষ্ঠানে সহ-সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম রানু ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডাঃ মোঃ ফিরোজ হোসেন (এমবিবিএস)। সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন:
​মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান (খতিব, কদমতলা জামে মসজিদ, রংপুর ও ইমাম, হরকলি ঈদগাহ মাঠ), রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের,৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলজার রহমান, আব্দুল ওয়াদুদ বকুল ইঞ্জিনিয়ার, হরকলি বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সভাপতি​ মাওলানা মোঃ আজিবার রহমান, মোঃ এনামুল হক (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), হরকলি বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ ওয়ায়েস কুরুনী ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মীর হোসেন (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), সাবেক উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃ আনোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আয়নাল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনিচুল ইসলাম (আনিছ), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তাজুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এজাহারুল হক।
​এলাকার যুবসমাজকে সুপথে রাখা ও মাদকের বিস্তার রোধে সভাটি আয়োজনে মূল ভূমিকা পালন করেন হরকলি গ্রামের স্থানীয় তরুণ কারেট, সাজেদুল, আলম, আরমান, রাজু, রকি, হায়াত ও সুমন। প্রধান অতিথি ডাঃ মোঃ ফিরোজ হোসেন​ বলেন মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রকে অচল করে দেয়। মাদকের ভয়াবহ থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে, এবং প্রতিটি ঘরে ঘরে সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে হবে। (ওসি ) আব্দুল কাদের উপস্থিত জনসাধারণকে উদ্দেশে বলেন, আপনার ছেলে ও মেয়ে কোথায় যায় কার সঙ্গে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প বয়সের আপনাদের ছেলে ও মেয়েদের হাতে এন্ড্রয়েড ফোন দিবেন না। মাদকের বিরুদ্ধে সদর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে৷প্রতিটি এলাকার সচেতন মানুষের সহযোগিতা পেলে মোবাইল জুয়া ও মাদক সহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।সর্বস্তরের জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। ছবি আছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি