তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে স্থানীয় নেতৃবৃন্দ নানা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেন। কর্মসূচিতে পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীরা একত্রিত হন। কর্মসূচির আয়োজন বগুড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গাছ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো. সামছুজ্জামান সামছু,
সাধারণ সম্পাদক, বগুড়া জেলা শ্রমিক ইউনিয়ন। তিনি বলেন, জন্মবার্ষিকীর মতো দিনে জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজন তরুণ সমাজকে পরিবেশবান্ধব কাজে উৎসাহিত করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ফজলে রাব্বি তোহা, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ওলামাদল। সাইদুজ্জামান শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। হারুনুর রশিদ হিরন, সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল। তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই এবং এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য দেশ পাবে। নেতৃবৃন্দের প্রত্যাশা জন্মবার্ষিকীকে অর্থবহ করতে গাছ রোপণের মতো জনকল্যাণমূলক কার্যক্রমই সঠিক উদাহরণ। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
দিনব্যাপী চলমান কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।
Leave a Reply